পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে বিরল এক মহাজাগতিক দৃশ্য ‘ব্লাড মুন’
আগামী ৩ মার্চ আকাশে দেখা যাবে বিরল এক মহাজাগতিক দৃশ্য। ওই দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলাকালে চাঁদ অদ্ভুত লালচে রং ধারণ করবে, যা ‘ব্লাড মুন’ বা রক্তাভ চাঁদ নামে পরিচিত। ২০২৬ সালে এটিই হবে একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এমন দৃশ্য আবার দেখতে অপেক্ষা করতে হবে ২০২৮ সালের শেষ ভাগ পর্যন্ত।
