
গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৯ জনের অবস্থাই শঙ্কাজনক, ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নেওয়ার পথে নিহত ১
চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় একটি ছয়তলা ভবনের ফ্ল্যাটে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দগ্ধ ৯ জনের সবার অবস্থাই শঙ্কাজনক। তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ নেওয়া হচ্ছে।















































