তরুণদের মানবসম্পদে রূপান্তরেই সমৃদ্ধ আগামীর ভিত্তি: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দেশের তরুণরাই ভবিষ্যৎ ও রাষ্ট্রের প্রধান চালিকাশক্তি। তাদের মৌলিক চাহিদা পূরণ, দক্ষতা বৃদ্ধি এবং সমান সুযোগ নিশ্চিত করা গেলে দেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।