প্রস্তুত চট্টগ্রাম, অস্থির সমীকরণ! ভোটের আগে শক্ত অবস্থান কার, ঝুঁকি কোথায়?
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম এখন নির্বাচনী উত্তাপে টগবগ করছে। রাজনৈতিক কৌশল, সমীকরণ ও জল্পনার কেন্দ্রে। নগর থেকে গ্রাম—দেয়ালজুড়ে পোস্টার, শেষ মুহূর্তের গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা আর সামাজিক মাধ্যমে প্রচারণায় মুখর পুরো জেলা।
