যোগ্যতা না থাকায় সিডিএর ৮ ইমারত পরিদর্শকের নিয়োগ বাতিল
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ইমারত পরিদর্শক নিয়োগে অনিয়মের অভিযোগ নতুন করে সামনে এসেছে। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকায় নিয়োগ পাওয়ার প্রায় পাঁচ মাস পর আট ইমারত পরিদর্শকের নিয়োগ বাতিল করা হয়েছে।