শিশু বর্ষা ধর্ষণ-হত্যা মামলার চার্জ ২১ জুলাই
নগরের জামালখানের আলোচিত সাত বছরের শিশু মারজান হক বর্ষা ধর্ষণ, হত্যা ও লাশ গোপন মামলার চার্জ গঠনের শুনানি আগামী ২১ জুলাই অনুষ্ঠিত হবে। আসামিপক্ষের সময়ের আবেদনের পর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ নতুন এ তারিখ নির্ধারণ করেছেন।