অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অপরাধে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও লেবেলিংয়ে অনিয়মের অভিযোগে চট্টগ্রাম নগরে ‘বারকোড সুইটস এন্ড কনফেকশনারি (কিচেন)’ ও ‘মিঠাই’ নামের দুটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
