শাটল ট্রেনে পাথর নিক্ষেপে চবি ছাত্রী আহত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ইমু মনি জ্যোতি নামে চবির এক ছাত্রী আহত হয়েছেন। তিনি নগরীর পতেঙ্গা এলাকার বাসিন্দা ও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্রী।
